1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 5:36 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ‘তেঁতুলঝোড়া বইমেলা’ প্রস্তুতি বৈঠক

  • আপডেট টাইম : Monday, February 17, 2020
  • 454

বাংলা ফটো নিউজ : প্রথমবারের মতো সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের উদ্যোগে ‘তেঁতুলঝোড়া বইমেলা’ আয়োজন করা হয়েছে। আগামী ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হবে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি ঈদগাহ মাঠে। মেলায় দেশের স্বনামধন্য কয়েকটি প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

এ ছাড়া থাকবে কবি, সাহিত্যিক ও লেখকদের সঙ্গে আড্ডা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানান আয়োজন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

পুরোদমে চলছে বইমেলার প্রস্তুতি।এ উপলক্ষে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক বিশেষ বৈঠক করেছে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

এসময় সাংবদিক তৌকির আহাম্মেদ ও শেফালী মিতু’র যৌথ ভাবে প্রকাশিত ”তৃষিত নয়ন” কবিতার বই সাভারে ওয়াসিল উদ্দিন গণপাঠাগারে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের হাতে তুলে দিচ্ছেন সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: রওশন আলম, এনটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান,দেশকাল পত্রিকার সাভার প্রতিনিধি কাজী বিপ্লব, আমাদের নতুন সময় পত্রিকার সাভার প্রতিনিধি ইমদাদুল হকসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

সব মিলিয়ে এক উৎসবমুখর আয়োজনের জন্য মুখিয়ে আছেন সাভারসহ তেঁতুলঝোড়া ইউনিয়নবাসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews