আহতরা হলেন আবাসন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ ফারুকুল ইসলাম ফারুক (৪৭), তার স্ত্রী ফাহমীদা ইসলাম (৪৫) ও পুত্রবধু সাথী ইসলাম (২৬)।
অপরদিকে অভিযুক্তরা হলো, সাভারের মজিদপুর এলাকার শরীফ পলোয়ানের ছেলে মোঃ শাহীন পলোয়ান (৩৫), জহির পলোয়ানের ছেলে সুমন পলোয়ান (৩২), একই এলাকার মোঃ আলমগীর (২৮), হুমায়ন কবীর (৩৮) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।
মোঃ ফারুকুল ইসলাম অভিযোগ করে বলেন, ২০১৪ সালে তাদের মালিকানাধীন কম্বাইন রিয়েল স্টেট নামে আবাসন প্রতিষ্ঠানের নামে সাভারের পৌর এলাকা মজিদপুরে ৪২ শতাংশ জমি ক্রয় করা হয়। জমি ক্রয়ের পর থেকে শাহীন পলোয়ান, সুমন পলোয়ান, মোঃ আলমগীর, মোঃ হুমায় কবির সহ স্থানীয় কিছু সন্ত্রাসী জমির মালিক আবাসন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে নগদ ১ কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলো।
সর্বশেষ আজ শনিবার (২২শে ফেব্রুয়ারী) দুপুরে জমিটিতে বাউন্ডারী নির্মান করার সময় অভিযুক্ত সন্ত্রাসীরা সহ ৮/১০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী আবারো আবাসন কোম্পানীর জমিতে গিয়ে সেখানে উপস্থিত আবাসন কোম্পানীর পরিচালক মোঃ ফারুকুল ইসলামের নিকট চাঁদা দাবি করে। এসময় ভুক্তভোগী তাদের চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা একনলা বন্দুক দিয়ে সেখানে এলোপাথারী গুলি করাসহ জমির বাউন্ডারী নির্মান কাজ বন্ধ করে দিয়ে জমিটি দখল করার চেষ্টা করাসহ ভুক্তভোগী ফারুকুল ইসলামকে বন্দুক দিয়ে পিটিয়ে আহত করে। এসময় ফারুককে বাঁচাতে তার স্ত্রী ফাহমিদা ইসলাম ও পুত্রবধু সাথী ইসলাম এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরও পিটিয়ে আহত করে।
পরে বিষয়টি দ্রুত জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করে অবহিত করলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
বিষয়টি নিশ্চিৎ করে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ”ভুক্তভোগী এবিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”
Leave a Reply