1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 5:44 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে হিজড়া সদস্যকে শ্বাসরোধে হত্যা, আটক ২

  • আপডেট টাইম : Monday, February 24, 2020
  • 783

বাংলা ফটো নিউজ : সাভারে বর্ষা (৩০) নামে‌ তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে হিজড়া সম্প্রদায়ের অপর দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হত্যা এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন। এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনী মহল্লার হাফিজুর রহমানের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে হিজড়া সদস্য মাইশা ও মোহাম্মদ আলীকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে আপন নামের ওই হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।  তার শরীরে গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এঘটনায় দুই হিজড়াকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews