তথ্য শক্তি : জানবো, জানাবো দূর্নীতি রুখবো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাভার উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে দুই দিন ব্যাপী তথ্য মেলা।
আজ বুধবার দুপুরে সাভার উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে এ তথ্য মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সায়েমুল হুদাসহ আরো অনেকে।
দূর্নীতি মুক্ত দেশ গড়তে প্রচলিত নানা প্রতিকুলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এ মেলার আয়োজন করা হয়েছে। এবারের তথ্য মেলায় উপজেলা প্রশাসনসহ সরকারী বিভিন্ন দপ্তরের ২৯টি নাগরিক সেবা মূলক স্টল বসেছে। প্রতিটি স্টল তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকান্ডের বিবরণ লিফলেট ,পোষ্টার ও তথ্য দিয়ে মেলায় আগত সাধারণ জনগনকে তথ্য সেবা দিয়ে যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply