1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 5:40 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন লাজ পল্লী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, March 7, 2020
  • 415

বাংলা ফটো নিউজ : ‘‘এসো মিলি ঐক্যের টানে, প্রাণের সংগঠনে’’ এই শ্লোগানকে ধারন করে সাভার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২০ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে ৬ মার্চ শুক্রবার দিনব্যাপী সাভারের জোরপুল এলাকার লাজ পল্লী কনভেন সেন্টারে বিভিন্ন খেলাধুলা, নাচগানসহ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সাভার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজুর রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, বাংলাদেশ যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার বাজাররোড ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক ওবায়দুর রহমান অভি, সাভার প্রেসক্লাবের সদস্যগনসহ সাভারের সুশিল সমাজ, আইন-শৃঙ্খলা বাহীনির ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

সাভার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সকালের নাস্তার মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করে। বনভোজন উপলক্ষে বিভিন্ন বাহী সম্বলিত ফেস্টুনে ছেয়ে ফেলা হয় পুরো এলাকা। পরবর্তীতে সকল সদস্যদের অংশগ্রহনে হাড়িভাঙ্গা, ফুটবল খেলা, বেলুন ফাটানোসহ সকলের অংশগ্রহনে র‌্যাফেল ড্র এর আয়োজন করা হয়। এছাড়া আগত দর্শনার্থীদের নেচে গেয়ে আনন্দ উপহার দেন সাভার প্রেসক্লাবের সম্মানিত সদস্যসহ আমন্ত্রীত শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews