বাংলা ফটো নিউজ (মতিন খান, ধামরাই) : ধামরাইয়ে এক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করেছে নান্নার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ভাই লিটন হোসেন। আহত যুবলীগ নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ও এলাবাসীর কাছ থেকে জানা গেছে, নান্নার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন ফরাজী শনিবার সন্ধ্যায় মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। এসময় মোরাদ হরিঘোষের বাড়ি সামনে পৌঁছলে মোটর সাইকেলের গতিরোধ করে তার উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় নান্নার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশার ছোট ভাই লিটন হোসেন। এ সময় লিটনের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মোরাদ। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লিটন পালিয়ে যায়। তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
ভুক্তভোগী মোরাদ জানান, তিনি নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়াতে আবুল বাশার বাদশার ভাই লিটন আমার ওপর অতর্কিত হামলা চালায়।
মোরাদের ওপর হামলার কথা স্বীকার করে নান্নার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা বলেন, মোরাদকে আরো আগেই মারার কথা ছিল। বেশী বাড়লে কমতি আছে।
Leave a Reply