1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে দুই চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ে র‍্যাবের অভিযানে পণ্ড!

  • আপডেট টাইম : Friday, April 10, 2020
  • 353

বাংলা ফটো নিউজ : সাভারে দুই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে প্রায় অর্ধশত মানুষের সমাগম নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতার সময় অভিযান চালিয়েছে র‌্যাবের একটি দল। এ সময় বর-কনে উভয় পক্ষকে আর্থিক জরিমানা করে বিয়ে বন্ধ করে দেয়া হয়।

আজ শুক্রবার দুপুরে সাভারের সালেহপুর গ্রামে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, করোনা মোকাবেলায় সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে চেয়ারম্যানদের উপস্থিতিতে বিয়ের এমন অনুষ্ঠান খুবই হতাশাজনক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়ে বন্ধসহ আর্থিক জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে বিয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনাও দেয়া হয়।

এ সময় বর ও কনে পক্ষের আট জনকে আসামি করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews