বাংলা ফটো নিউজ : হয়তো গণ-পরিবহন চালু করতে হবে, নতুবা সরকারি প্রণোদনা আর্থিক সহায়তা দিতে হবে। এই দাবিতে আজ দুপরে সাভারে মানববন্ধন করেছে গণ-পরিবহন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, প্রতিদিনের আয় রোজগারের উপর তাদের সংসার চলে। ২৬ মার্চ থেকে গণ-পরিবহন বন্ধ থাকায় তারা নিদারুণ আর্থিক কষ্টে পড়েছেন বলে শ্রমিকরা উল্লেখ করেন।
আজকের মানববন্ধনে থেকে শ্রমিকরা বলেন, হয়তো গণ-পরিবহন চালু করতে হবে, নতুবা সরকারি প্রণোদনা আর্থিক সহায়তা দিতে হবে।
করোনাকালে সাভারে এর আগে কয়েক দফায় গণ-পরিবহন শ্রমিকরা ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে।
Leave a Reply