1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 5:22 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

প্রত্যেক উইঘুর মুসলমান প্রিয়জনের সঙ্গে পুনরায় একত্রিত হবে

  • আপডেট টাইম : Friday, December 11, 2020
  • 521

বাংলা ফটো নিউজ, আন্তজার্তিক ডেস্ক:
চীনের জিনজিয়ান থেকে স্ত্রী-সন্তানকে মুক্ত করতে তিন বছর লড়াই করেছেন এক উইঘুর মুসলিম। দীর্ঘ অপেক্ষা শেষে প্রিয়জনকে কাছে পেয়েছেন তিনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নাগরিক সাদ্দাম আবদুস সালাম সিডনিতে স্ত্রী নাদিলা উমায়ের এবং তিন বছর বয়সী সন্তান লুৎফির দেখা পান।

কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে পরিবারটিকে জিনজিয়ান ছাড়ার অনুমতি দেয় চীন। চীনা উইঘুর মুসলিম সংখ্যালঘু কমিউনিটির সদস্য উমায়ের। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত জিনজিয়ানে গৃহবন্দি ছিলেন তিনি।

সিডনি বিমানবন্দরে স্ত্রী-সন্তানের সঙ্গে সাক্ষাতের একটি আবেগময় ছবি শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশ করেন আবদুস সালাম। ২০১৭ সালে তার শিশু সন্তানের জন্ম হয়। তাকে প্রথমবারের মতো কাছে পেয়েছেন আবদুস সালাম। টুইটে তিনি বলেন, ধন্যবাদ অস্ট্রেলিয়া। ধন্যবাদ সবাইকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews