1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

কামরাঙ্গীরচরে ডিবি পুলিশের ভুয়া সদস্য আটক

  • আপডেট টাইম : Friday, December 11, 2020
  • 310

বাংলা ফটো নিউজ, নিউজ ডেস্ক:
রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে হাতকড়াসহ সাজিদ সরকার ওরফে ইমন (৩১) নামে এক ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে র‌্যাব-১০-এর একটি টিম রাজধানীর কামরাঙ্গীরচর থানার নয়াগাঁওয়ে বাদশা মিয়া হাইস্কুল এলাকায় অভিযান চালায়। অভিযানে ডিবির সহকারী পুলিশ কমিশনার পরিচয় দানকারী এক প্রতারককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক জোড়া হাতকড়া, একটি মোবাইল ও নগদ ২৬০ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর অধিনায়ক জানান, আসামি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন যাবত নিজেকে ডিবির সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন সভায় ভয়-ভীতি প্রদর্শন করে আসছিলেন। এছাড়া প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিবাহের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সুন্দরী মেয়েদের তথ্য সংগ্রহ করে আসছিলেন। আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews