1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

কামরুজ্জামান’কে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চান মতলবের নারায়নপুরবাসী

  • আপডেট টাইম : Friday, December 18, 2020
  • 357

বাংলা ফটো নিউজ, মতলব দক্ষিণঃ
মানবতার দৃষ্টান্ত স্থাপন, ধর্মপ্রাণ, অত্যন্ত কর্তব্যপরায়ন, ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কামরুজ্জামান কাকন’কে চাঁদপুরের মতলব দক্ষিণ নারায়নপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চান নারায়নপুরবাসী।

জানা যায়, কামরুজ্জামান কাকন একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন, সমাজ বিরোধী কর্মকান্ড, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধে অগ্রনীভূমিকা পালন করে আসছে। এই মহামারি করোনা পরিস্থিতে বিশ্ব মহামারী করোনা কালীন সময়ে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সকল জনগনের মাঝে সরকারী ত্রান সামগ্রী সহ নিজ তহবিল থেকেও অনেকের কাছে ত্রান পৌছে দিয়েছে। নিজ ইউনিয়নের অসহায় সাধারন জনগন ও অনেক দলীয় নেতা কর্মীদের বাসায় গিয়ে গোপনে রাতের আঁধারে সহযোগীতা করে গেছেন এখনো করছেন। প্রতিদিনই দিন-রাত তিনি নারায়নপুর ইউনিয়নের প্রতিটি এলাকায় সচেতনতা বৃদ্ধির প্রচারণা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

নারায়নপুর ইউনিয়নের একাধিক যুবলীগ কর্মী ও সাধারন জনগনের সাথে আলাপ কালে তারা বলেন, কামরুজ্জামান অনেকের কাছেই একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন। এমন মানবিক মানুষকে নেতা হিসেবে পেয়ে আমরা খুশী।

তারা আরো বলেন, আমরা কামরুজ্জামান’কে পেয়ে গর্বিতো। তার মত যদি সবাই হতো তাহলে আমাদের ইউনিয়নের অভাব থাকতো না এবং আগামীতে আমরা কামরুজ্জামান কাকন’কে ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চাই। তার জন্য আমাদের অনেক দোয়া রইলো।

ইউনিয়ন আওয়ামী যুবলীগ কমিটির বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান কাকন জানান, আমি নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি এবং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক কমিটির যুগ্ম আহব্বায়ক হিসেবেও সততার সাথে দায়িত্ব পালন করে আসছি।

বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, যদি নেতারা আমাকে যোগ্য মনে করেন তাহলেতো ভালো কিছু আসা করা যায় তবে আসন্ন আগামী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটিতে নিজেকে সভাপতি হিসেবে আশাবাদ করেন বলেও জানান তিনি।

এদিকে জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগ নেতাদের সাথে আলাপ কালে তারা বলেন, কয়েকজনের বিরুদ্ধে ভূমি দখল, নারী নির্যাতন ও অন্যদল থেকে আসা কিছু হলুদ নেতাকর্মী সহ তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে আমাদের কাছে। এ পর্যন্ত যেসব অভিযোগ এসেছে, সেগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত ভাবে ইউনিয়ন আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হবে।

তবে নারায়নপুর ইউনিয়ন থেকে আওয়ামী যুবলীগ এর সভাপতি হিসেবে কামরুজ্জামন কাকন এর নাম ইঙ্গিত বহন করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews