1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 6:16 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

স্টিফেন হকিংকে শেষ বিদায় জানাচ্ছে পরিবার ও বন্ধুরা

  • আপডেট টাইম : Saturday, March 31, 2018
  • 698

বাংলা ফটো নিউজ : ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা ক্যামব্রিজে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় শনিবার তাদের শেষ শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। এই ক্যামব্রিজেই তিনি তার অসাধারণ জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। খবর এএফপি’র।

হকিং নীরশ্বরবাদী হিসেবে অনেক পরিচিত হলেও তার সন্তান লুসি, রবার্ট ও টিম তাদের বাবাকে চিরবিদায় জানাতে এ শহরের বিশ্ববিদ্যালয় গির্জা সেন্ট মেরি দি গ্রেটকে বেছে নিয়েছেন। গত ১৪ মার্চ ৭৬ বছর বয়সে এ বিখ্যাত পদার্থ বিজ্ঞানীর জীবনের অবসান ঘটে।

তারা জানান, ‘আমাদের বাবার জীবন ও কর্ম নিয়ে ধার্মিক এবং অধার্মিকসহ সকলেই নানা ধরণের অর্থ করেছেন। সুতরাং এ অন্ত্যেষ্টিক্রিয়া হবে সর্বব্যাপী ও ঐতিহ্যগত যাতে তার জীবনের প্রসারতার ও বৈচিত্র্যের প্রতিফলন ঘটে।’
হকিংয়ের মৃত্যুতে রাণী দ্বিতীয় এলিজাবেথ ও নাসাসহ প্রায় সারা বিশ্ব থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

সেন্ট মেরি গির্জায় তার এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান কেবলমাত্র তাদের জন্য উন্মুক্ত থাকবে যারা তাকে ব্যক্তিগতভাবে জানেন। আগামী ১৫ জুন লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনেক মানুষ তার প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে বিশ্বের আরেক বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটনের সমাধির কাছে হকিংয়ের দেহাবশেষ সমাহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews