1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:29 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নারায়ণপুরের দু’ব্যবসায়ীকে ছুড়ি ও রড দিয়ে আঘাত করে কয়েক লক্ষাধিক টাকা ছিনতাই

  • আপডেট টাইম : Sunday, January 10, 2021
  • 318

চাঁদপুর আলো, মতলব দক্ষিণ, মাহফুজ মল্লিক:
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের দু’ ব্যবাসায়ী বাড়ী ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। এসময় তাদের সাথে থাকা নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। আজ শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার কাজিয়ারা- মেহেরন সীমানায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

জানা যায়, নারায়নপুর বাজারের মোবাইলের লোড ও বিকাশ ব্যবসায়ী শ্রী কৃষ্ণ দাস (৪০) এবং মেডিসিন (গাজী ফার্মেসী) ব্যবসায়ী পাসনজিৎ দাস (২৮) রাত ৯ টায় তাদের দোকান বন্ধ করে মেহেরন গ্রামের নিজ বাড়ীতে হেঁটে যাচ্ছিল। কাজিয়ারা ও মেহেরন গ্রামের মাঝামাঝি গেলে পথিমধ্যে ৩/৪ জন অপরিচিত যুবক তাদেরকে আক্রমন করে।

একপর্যায়ে যুবকরা অস্রের ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা টাকা ও মোবাইল সেটগুলো নিয়ে যায়। ছিনতাইকারীদের সাথে দস্তাদস্তি করলে শ্রীকৃষ্ণ দাস ও পাসনজিৎ দাসের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুড়ি ও রড দিয়ে আঘাত করে।এসময় বাঁচাও বাঁচাও বলে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নারায়নপুর টাওয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করায় এবং ডাঃ মহিবুর রহমান শাহদাতের মাধ্যমে চিকিৎসা সেবা নেয়। এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

আহত শ্রীকৃষ্ণ দাস বলেন, তার সাথে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা ও কয়কটি লোডের মোবাইল ও বিকাশ এজেন্টদের মোবাইল ছিনিয়ে নেয়। মেডিসিন ব্যবসায়ী পাসনজিৎদাস বলেন তার সাথে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।তবে অন্ধকারের কারনে কাউকেই চিনতে পারে নি।নারায়নপুর বাজারের একাধিক ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ মেহেরন ও কাজিয়ারা এলাকার রাস্তায় রাতে প্রায় এ ধরনের ঘটনা ঘটে।

এঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন থেকে ঐ এলাকায় জনগনের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের টহল জোরদার করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews