1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:39 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবিতে ১২ হাজার ওডোমস বিতরণ

  • আপডেট টাইম : Tuesday, December 28, 2021
  • 432

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব ক্যাম্পাসে অন্যান্য বারের মতো এবারও বিশেষ আয়োজন করেছে। এর মাধ্যমে ক্যাম্পাসের সব আবাসিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অন্যান্য স্টাফস, রিকশাচালক, হোটেল-রেস্টুরেন্ট-দোকানের মালিক-কর্মচারীসহ অন্যদের মধ্যে মশা নিয়ন্ত্রণের সচেতনতা ও উপায় জানানোর উদ্যোগ নেওয়া হয়।

এ আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ডাবর বাংলাদেশ।
ডাবর বাংলাদেশ তাদের জনপ্রিয় ও কার্যকরী মশা নিয়ন্ত্রণের পণ্য ‘ওডোমস মসকিউটো রিপেলেন্ট ক্রিম’- এর ১২ হাজার ইউনিট ক্যাম্পাসে বিতরণের জন্য বিনামূল্যে সরবরাহ করে। এ উদ্যোগের মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি মশাবাহিত মারাত্মক রোগের বিস্তার কমানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হলে সচেতনতামূলক লিফলেট এবং ওডোমস বিতরণ করা হয়েছে। যা আট ঘণ্টার জন্য মশা থেকে ৯৯.৯ শতাংশ সুরক্ষা দেবে। এতে শিক্ষার্থীদের মধ্যে মশাবাহিত রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে।

এসডব্লিউসি ক্লাবের প্রেসিডেন্ট নাজমুস সাইফ বলেন, এই উদ্যোগের কারণে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীদের থেকে অনেক সাড়া পেয়েছি। ডাবর বাংলাদেশকে আমাদের এই উদ্যোগের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডাবরের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার আবু ওবায়দা ইমন বলেন, ছাত্র-ছাত্রীরা আমাদের ভবিষ্যত প্রজন্ম। যেকোনো সমস্যার সমাধানে তারা অগ্রণী ভূমিকা পালন করেন। তাদের মধ্যে মশাবাহিত রোগের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে পাশে থাকতে পেরে ডাবর পরিবার গর্বিত।

ডাবর বাংলাদেশের পক্ষে মার্কেটিং অফিসার রুবাইয়া জান্নাত সাবাহ ও এসডব্লিউসি ক্লাবের পক্ষে রাশিক চৌধুরী এ উদ্যোগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews