1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 11:51 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জাপানি রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : Thursday, February 10, 2022
  • 323

বাংলা ফটো নিউজ : বাংলাদেশের যেকোন প্রয়োজনে জাপান বর্তমান সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এসময় আরও বলেন, বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। এছাড়া পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্পও চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে। জাপানী রাষ্ট্রদূত এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সবসময় জাপান বাংলাদেশের পাশে রয়েছে। এসময় তিনি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন।

জাপানের রাষ্ট্রদূতকে স্মৃতিসৌধে এসময় স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষ পালন বিধ কুদরোত ই খোদা,সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক,স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশারসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews