1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 10:14 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

  • আপডেট টাইম : Thursday, February 10, 2022
  • 370

বাংলা ফটো নিউজ : সাভারে অবৈধ গ্যাস সংযোগ অপসারণ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে অনুমোদনহীন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জরিমানাও করছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সাভারের ইমান্দিপুর এবং পশ্চিম হেমায়েতপুর এলাকায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে ইমান্দিপুর এলাকায় ফিল এগ্রো ফুড এন্ড বেভারেজ নামের জুস কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তেঁতুলঝোড়া ইউনিয়নে পশ্চিম হেমায়েতপুর এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ গ্যাস সংযোগের দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আলোকে আল-আমিন নামের এক অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

অভিযান চলাকালে আনুমানিক এক কিলোমিটার এলাকায় নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। এতে প্রায় ৫০০ বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয় এ অভিযানে। পুনরায় অবৈধ সংযোগ না নেয়ার জন্যও বোঝানোও হয় তাদেরকে।

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, অবৈধ সংযোগের কারণে মাসে প্রচুর পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এ কারণে অবৈধ কোনো সংযোগ রাখতে দেয়া হবে না বলে নিশ্চিত করেন। এছাড়াও অবৈধ সংযোগ অপসারণের এই অভিযান নিয়মিত চলবে বলেও জা্নান তিনি।

 

এসময় তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক সুমন দাশ, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নানসহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews