রোমান হোসেন : কনকনে শীত আর ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ শাহানুর রহমান শানু। সুয়াপুর ইউপি চত্বরে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রায় তিনশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেন তিনি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।
এসময় সুয়াপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কফিলউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় চন্দ্র সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জাহিদ প্রমুখ।
Leave a Reply