বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে একমি ল্যাবরেটরিজ লি.-এর সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের আইল্যান্ড টপকে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ওই যুবককে চাপা দিলে তার দেহের নিচের অংশ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি গাড়িটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply