বাংলা ফটো নিউজ : সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগ। আজ শুক্রবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় এক হাজার অসহায় মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল। বিনামুল্যে শীত বস্ত্র পেয়ে দুস্থ মানুষেরা হাসিমুখে বাড়ি ফিরে যায়।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply