বাংলা ফটো নিউজ : সাভারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজু মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। দুপুরে গোপন সংবাদের ভিতিত্বে নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত দুই বছর আগে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ১৫ বছর বয়সী ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন রাজু মিয়া নামের ওই যুবক। পরে ওই তরুণীকে বিয়ে না করে ওই যুবক আত্মগোপনে চলে যায়। গত দুই বছর আগে ওই তরুণীর পরিবার সাভার মডেল থানায় রাজু মিয়াকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ওই যুবককে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালালেও ঘন ঘন স্থান পরিবর্তন করায় তা সম্ভব হয়নি। পরে আজ দুপুরে নড়াইল জেলায় একটি স্থানে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল কুদ্দুস।
পুলিশ বলছে, দুই বছর পালিয়ে থেকেও ওই যুবকের শেষ রক্ষা হয়নি উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়েছে এবং আজ দুপুরেই তাকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply