1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 1:25 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

‘বাবার টাকার জোরে জামিন মিলবে না’, এমন হুঁশিয়ারি কাকে দিলেন কঙ্গনা?

  • আপডেট টাইম : Saturday, February 12, 2022
  • 2724

বাংলা ফটো নিউজ : ঠোঁটকাটা হিসেবে বলিউডে বেশ পরিচিতি রয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। কাউকে তিনি ছেড়ে কথা বলেন না। এছাড়া যেকোনো বিষয় বা ঘটনায় বিপরীতমুখী মন্তব্য করে বিতর্ক সৃষ্টিতেও তার জুড়ি নেই। বিশেষ করে প্রায়ই তার কথার তিরে ঘায়েল হন তারকা-সন্তানরা। এবার তারকাদের তিনি ঘায়েল করবেন তার অনুষ্ঠানে।

পরিষ্কার করে বললে, খুব শিগগির একটি রিয়্যালিটি শো সঞ্চালনা করতে চলেছেন কঙ্গনা। নাম ‘লক আপ’। ইতোমধ্যে সেটির টিজার প্রকাশ হয়েছে। কঙ্গনা তার ইনস্টাগ্রামে টিজারটি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, কঙ্গনা একটি জেল লক-আপের সামনে হাঁটছেন। পরনে জাম্পশুট। টিজারের ক্যাপশন হচ্ছে, ‘মেরা জেল হ্যায় অ্যায়সা, না চলেগি ভাইগিরি না পাপা কা প্যায়সা’।

ব্যক্তিগত জীবনে কঙ্গনার নানা আইনগত ঝঞ্ঝাট চলছে। সেই সূত্রে নায়িকা বলেন, ‘পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেন। একদল যারা আমাকে পছন্দ করেন, আর যারা আমার প্রতি কুবাক্য ছোঁড়েন। যারা আমাকে ঘৃণা করেন তারা আমার কণ্ঠরোধ করার লক্ষ্যে আমার বিরুদ্ধে এফআইআর করেন, আমাকে নেপোটিজমের চক্রে জড়িত করেন। এদের জন্য আমার জীবন রিয়্যালিটি শোয়ে পরিণত হয়েছে। এবার আমার পালা।’

নিজের শো নিয়ে কঙ্গনা জানান, ‘আমি এমন একটা রিয়্যালিটি শো আনছি যেটা এই ধরনের শোগুলোকে স্রেফ ছাপিয়ে যাবে। এটা আমার জেল, এখানে আমারই শাসন জারি। এখানে ১৬ জন বিতর্কিত সেলেব্রিটি আটক আছেন। এদের সঙ্গে সেটাই করা হবে, যেটা আমি করতে চাই।’

টিজার থেকে এও জানা যায় যে, আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রেলার প্রকাশিত হবে। শো’টির পেছনে আছেন একতা কাপুর। একতার বিষয়ে যথেষ্ট শ্রদ্ধাও প্রকাশ করেছেন কঙ্গনা। আগামী ২৭ ফেব্রুয়ারি শোয়ের স্ট্রিমিং শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews