1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 5:04 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

সাভারের মিনি চিড়িয়াখানা ও পিকনিক স্পট অরণ্যালয়

  • আপডেট টাইম : Monday, May 2, 2022
  • 4194

বাংলা ফটো নিউজ : আনন্দকে আরো রাঙাতে সাভারের বিনোদন কেন্দ্রগুলো ছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিনের মত ঈদের ছুটিতেও খোলা থাকবে মিলিটারি ফার্ম এলাকার মিনি চিড়িয়াখানা ও পিকনিক স্পট অরণ্যালয়।

 

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অদূরে সেনাবাহিনী পরিচালিত এই মিনি চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। শতভাগ হকার মুক্ত সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থিত এই চিড়িয়াখানা সর্বদা ছায়া ও শীতল পরিবেশ বিরাজমান। এখানে প্রবেশ মূল্য সামরিক ৫ টাকা এবং বেসামরিকদের জন্য ২০ টাকা।

 

মাত্র ২০ টাকার বিনিময়ে এই চিড়িয়াখানায় দেখা মিলবে চিত্রা, সাম্বার, মায়া প্রজাতির হরিণ, খরগোশ, গিনপিগ, অজগর, ভাল্লুক, জলহস্তী, ময়ূর, ময়না ও টিয়াসহ বেশ কয়েক জাতের পাখি আর বানরের।

 

ঈদ উৎ​সবের ছুটিতে নৌকাভ্রমণের শখটাও মেটাতে পারেন, পারবেন পরিবার বা প্রিয়জনের সঙ্গে নৌকায় করে ঘুরে বেড়াতে। এখানে দর্শনার্থীদের জন্য ঘণ্টা হিসেবে নৌকা ভাড়া দেওয়া হয়। এজন্য রয়েছে নায়রী, ডিঙি ও খেয়া নামে বাহারি ৩টি নৌকা।

 

তবে ভয় নেই, প্রত্যেকের জন্যই লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে এখানে। ‘নায়রী বোট’-এর ভ্রমণে প্রতি ২০ মিনিট ১০০ টাকা। প্রতি নৌকায় শিশুসহ সর্বোচ্চ চারজন। তবে অভিভাবক ছাড়া ছোট শিশুদের নৌকাভ্রমণ নিষিদ্ধ।

শুধু তাই নয়, ঘোড়ায় চড়ার ব্যবস্থাও রয়েছে এই মিনি চিড়িয়াখানা ও পিকনিক স্পট অরণ্যালয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews