1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 6, 2026, 12:21 am
শিরোনামঃ
সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ

বেঁচে আছি, লড়াই করছি: প্রভা

  • আপডেট টাইম : Saturday, April 9, 2022
  • 1425

বাংলা ফটো নিউজ : ক্যারিয়ারের সুসময়ে থাকা অবস্থায় একটি ঘটনাকে কেন্দ্র করে অনেকটাই আড়ালে চলে যান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

তবে দমে যাননি তিনি। সব সমালোচনা উপেক্ষা করে ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু সেই ঘটনা আজও পিছু ছাড়েনি প্রভার। এ নিয়ে সামাজিকমাধ্যমে মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হতে হয় এ অভিনেত্রীকে, যা ব্যথিত করে তাকে। তারপরও শত প্রতিকূলতা অতিক্রম করে নিজের পথেই আছেন তিনি।

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে প্রভা লেখেন, ‘কতবার কষ্ট পেয়েছি! আমি বেশিরভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। আমার ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনো এখানে আছি। বেঁচে আছি, লড়াই করছি, যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি; যা আমার প্রাপ্য সেটা দাবি করছি। আলহামদুলিল্লাহ্‌।

 

এদিকে ফেলে আসা অতীত নিয়ে প্রশ্ন তোলেন অনেকে; এমন ইঙ্গিত দিয়ে শুক্রবার (০৮ এপ্রিল) ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন প্রভা। সেখানে লেখা রয়েছে, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে।

 

অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব প্রভা। নিয়মিত সেখানে লাস্যময়ী ভঙ্গিমায় ছবি পোস্ট করার পাশাপাশি কাজের আপডেট জানান এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews