1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 6:14 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সমাজে যৌনকর্মীদেরও অবদান আছে: মিথিলা

  • আপডেট টাইম : Sunday, April 3, 2022
  • 2563

বাংলা ফটো নিউজ : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। সিরিজে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। সম্প্রতি সামনে এসেছে এই সিরেজে মিথিলার প্রথম ঝলক। এতে কাজ করতে গিয়ে মিথিলাকে থাকতে হয়েছে নিষিদ্ধপল্লি নীল কুঠিতে! শুটিং করতে হয়েছে যৌনপল্লিতে। সেখানে বসবাসের অভিজ্ঞতা কেমন, এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন মিথিলা।

 

তিনি বলেন, ‘গল্পটি শোনার পর এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা, জড়তা কাজ করেনি। এটা সমাজের একটা বাস্তব চিত্র। একটা অবহেলিত গোষ্ঠীর গল্প। আমি মনে করি, সমাজে প্রতিটি পেশার মানুষের মতো যৌনকর্মীদেরও অবদান আছে। ওরা আছে বলেই নারীরা এত নিরাপদে আছেন।’

মিথিলার কথায়, ‘মানুষ কেন যৌনকর্মীর জীবন দেখবে না? কেন তাদের কষ্ট বুঝবে না? আমাদের পাশে কেন ওরা জায়গা পাবে না? সেসব বিষয় নিয়ে এই সিরিজটি হয়েছে। যৌনপল্লির প্রকৃত চেহারা বা পরিবেশই এই সিরিজে দেখানো হয়েছে।’

‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয়ের বিষয়ে স্বামী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাকে অভিনয় করতে বারণ করেছিল কি না সেই প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, তার পেশাগত কোনও ব্যাপারে মাথা ঘামান না সৃজিত। কোন চরিত্রে অভিনয় করবেন না-করবেন, তা তিনি নিজেই সিদ্ধান্ত নেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews