1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 5:18 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

এই ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

  • আপডেট টাইম : Wednesday, March 26, 2025
  • 739

বাংলা ফটো নিউজ : ৯ বছর ধরে ধারাবাহিকভাবে প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার অদ্ভুত গায়কীর কারণে বহুবার ট্রলের শিকারও হয়েছেন তিনি। তবে এসব গায়ে মাখেন না মাহফুজুর রহমান। যে যা-ই বলুক, তিনি গান গেয়েই যাচ্ছেন।

ভবিষ্যতেও গাইবেন বলে বহুবার জানিয়েছেন।

তবে জানা গেল, তার ধারাবাহিক গান প্রকাশে এবার ছন্দঃপতন ঘটেছে। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। এমনটা নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

তারা জানায়, এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।

এর আগে সর্ব শেষ গেল কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান।

সে সময় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সংগীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews