1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 6:15 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা: স্বস্তি পেলেন সালমান খান

  • আপডেট টাইম : Tuesday, March 22, 2022
  • 1410

বাংলা ফটো নিউজ : প্রায় দুই যুগ ধরে চলা কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বড়সড় স্বস্তি পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভারতের রাজস্থান হাইকোর্ট মামলা বদলি নিয়ে সালমানের আবেদন মঞ্জুর করেছেন। এখন থেকে এই তারকা সম্পর্কিত সব সেশন আপিল হাইকোর্টে শুনানি হবে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই এক টুইটে এসব তথ্য জানিয়েছে। সংবাদসংস্থাটির অফিশিয়াল টুইটে লেখা হয়েছে, ‘১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের মামলা- রাজস্থান হাইকোর্ট অভিনেতা সালমান খানের স্থানান্তরের আবেদনের অনুমতি দিয়েছে। অভিনেতা সম্পর্কিত আবেদনগুলো এখন থেকে হাইকোর্টে শুনানি হবে।

সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার দৃশ্যধারণ চলাকালীন ১৯৯৮ সালে যোধপুরের কাছে কঙ্কণী গ্রামে বিরল প্রজাতির দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। ১৯৯৯ সালে এই মামলাটির দায়ের করে স্থানীয় ‘বিশনোয়’ সম্প্রদায়ের কয়েকজন।

এই মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করে ২০১৮ সালে ৫ বছরের সাজা দেন রাজস্থান রাজ্যের যোধপুর আদালত। সাজার রায়ের পর যোধপুর কেন্দ্রীয় কারাগারে দুই রাত কাটাতে হয় অভিনেতাকে। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।

এই মামলায় তখন আরও আসামি করা হয় সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে। তবে সালমান ছাড়া বাকিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এদিকে, কাজের দিক থেকে সালমান খান বর্তমানে তার আসন্ন সিনেমা ‘টাইগার ৩’-এর জন্য শিরোনামে রয়েছেন। এতে তার সঙ্গে ফের জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews