বাংলা ফটো নিউজ : সাভারে সীমা আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সবুজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
পুলিশ জানায়, গত বছরের ২৯ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের নামা গেন্ডা এলাকায় একটি বাড়িতে সীমা আক্তার নামে ওই নারীকে গলা শ্বাসরোধ করে হত্যা করেন সবুজ। এঘটনায় ১ ডিসেম্বর নিহত সীমার বাবা শহিদ মিয়া সাভার মডেল থানায় অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী বলেন, সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলাটির ছায়া তদন্ত শুরু করে। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে কর্ণপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
Leave a Reply