বাংলা ফটো নিউজ : সাভার বিরুলিয়া রোডে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে গ্লোবাল ফ্যাশন গার্মেন্টস নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কারখানার কর্মরতরা।
শ্রমিকরা জানান, ভবনের ৭ম তলায় গ্যাসে চালিত ফিট অব দ্যা মেশিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আসার আগেই কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানান তারা।
এদিকে আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে সাততলা থেকে নিচে নামতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি
Leave a Reply