1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:41 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বিকাশ এজেন্টকে পিটিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম : Monday, February 14, 2022
  • 692

বাংলা ফটো নিউজ : সাভারে জাহিদ হোসেন (৫৫) নামের এক বিকাশ এজেন্টকে পিটিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার পাকিজা ছোট বলি মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে বসা ছিলেন। হঠাৎ মুখে মাস্ক পরা ৫-৬ জনের একটি দল দোকানে প্রবেশ করেন। এসময় জাহিদ বাধা দিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে ক্যাশ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সবুজ, মহিফুল ওরফে রাসেল ও শহীদুল ওরফে শহীদসহ ৫-৬ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেন ভুক্তভোগী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হোসেন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews