1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:41 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে নারীর মৃত্যু

  • আপডেট টাইম : Monday, February 14, 2022
  • 690

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন রতনা বেগম (২৭)। মুমূর্ষু অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ দুর্ঘটনার বিষয়ে আশুলিয়া থানা ও সাভার হাইওয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহতের স্বামী সাদেকুল এসব তথ্য নিশ্চিত করেন।

সকাল সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পুরাতন ইপিজেডের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে রতনার মৃত্যু হয়।

নিহত রতনা বেগম স্বামী সাদেকুল ইসলামের সঙ্গে আশুলিয়ার ভাদাইল এলাকায় ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি পুরাতন ইপিজেডের হোপলোন গার্মেন্টস কারখানার শ্রমিক। তার স্বামী সাদেকুলও আশুলিয়ার চক্রবর্তী এলাকার আরেকটি পোশাক কারখানার শ্রমিক। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।

নিহত নারীর স্বামী সাদেকুল বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজন একসঙ্গে বাসা থেকে বের হয়ে কারখানায় যাচ্ছিলাম। পুরাতন ইপিজেডের সামনে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রাক ও বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় আমার স্ত্রী। তাকে চাপা দিয়ে যান দুটি দ্রুত চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রতনাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। দুপুর ২টার দিকে রতনা মারা যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে কোনো নারীর মৃত্যুর খবর জানা নেই। অভিযোগ পেলে যান দুটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews