মোঃ সিরাজুল ইসলাম (ধামরাই প্রতিনিধি) : ‘পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলার পানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে ও প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সহোযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানা অফিসার ইনর্চাজ মোঃ আতিকুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আহম্মদ হোসেন, কুশুরা ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, ধামরাই উপজেলা পল্টি খামারের সভাপতি মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply