নিজস্ব প্রতিবেদক :
সাভার প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ক্লাবের কার্যনিবার্হী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকালে সাভার প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার পূর্বের গঠিত নিবার্চন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সাভার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচায্যের্র বরাবরে পুনরায় নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য একটি পত্রের মাধ্যমে নিবার্হী কমিটির কাছে দায়িত্ব প্রদান করেন। ওই পত্র পাওয়ার পর পরই নিবার্হী কমিটি এ জরুরী সভা আহ্বান করেন।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে সভায় ক্লাবের আগামী দ্বি—বার্ষিক নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে পুনরায় নিবার্চন কমিশন গঠনসহ সকল নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত হয় যা পরবতীর্ কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত গৃহিত হবে।
এ ছাড়াও সভায় সর্ব সম্মতিক্রমে সাভার প্রেসক্লাব থেকে সাময়িকভাবে বহিষ্কৃত সদস্য রওশন আলী ও তৌকির আহম্মেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্বপদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সাভার প্রেসক্লাবের নতুন সদস্যপ্রাপ্ত সাংবাদিকদের নাম অন্তর্ভুক্তি করে সাভার প্রেসক্লাবের চূড়ান্ত সদস্য তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় আগামী ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় প্রেসক্লাবের কোন সদস্য ক্লাবের গঠনতন্ত্র বিরোধী কোন কর্মকান্ড পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
কার্য নির্বাহী কমিটির এ জরুরী সভায় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, সহ-সাধারণ সম্পাদক পার্থ চক্রবর্তী, পাঠাগার সম্পাদক আমান উল্লাহ পাটোয়ারী, দপ্তর সম্পাদক এস এম সবুজ, নিবার্হী সদস্য জিয়াউর রহমান জিয়া।
কার্য নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাবের সদস্য অসুস্থ সাংবাদিক সঞ্জীব সাহা দেখতে তার বাসায় যান।
এ সময় সাংবাদিক নেতারা ক্লাবের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদানসহ সব সময় তার পাশে থাকার আশ্বাস দেন।
Leave a Reply