1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:42 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে: আগা খাঁন মিন্টু এমপি

  • আপডেট টাইম : Saturday, February 19, 2022
  • 455

বাংলা ফটো নিউজ : দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একত্রিত হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা- ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু এমপি।

 

১৯ ফেব্রুয়ারী (শনিবার) ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত রাজধানীর দ্বীপখ্যাত অবহেলিত কাউন্দিয়া ইউনিয়নে এলজিইডির আওতাধীন ‘চাহিদা অনুযায়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেনীকক্ষ নির্মাণ ও ৭টি সড়কসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

এসময় সাংসদ আগা খাঁন মিন্টু বলেন, তুরাগ নদীবেষ্টিত এই ইউনিয়নটিতে বর্তমানে প্রায় দুই লক্ষাধিক মানুষ বসবাস করেন। একসময় ইউনিয়নটির এক এলাকা থেকে অন্য এলাকা এমনকি এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতেও ব্যবহার করতে হতো নৌকা। শেখ হাসিনার শাসনামলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে৷ প্রয়োজনীয় রাস্তাঘাট নির্মাণ, বেশকিছু প্রাথমিক বিদ্যালয়, একটি হাই স্কুলসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আজ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ভিত্তিক কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হলো। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব ও কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খান একান্ত সহযোগীতা করেছেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব বলেন, কাউন্দিয়া থেকে সাভার, আশুলিয়া, মিরপুর তথা সমগ্র রাজধানীর সাথে যোগাযোগ রক্ষায় ইউনিয়নের দুই লক্ষ বাসিন্দাদের একমাত্র বাহন নৌকা। এমনকি মূমুর্ষ রোগীকে হাসপাতালে নেবার পথে নৌকাতেই সন্তান প্রসবের ঘটনাও ঘটেছে শুনেছি। সেটি মাথায় রেখেই তাদের জন্যে একটি ওয়াটার এ্যাম্বলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আগামী মাসেই সেটি হস্তান্তর করা হবে।

 

কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাভার উপজেলা প্রকৌশলী সালেহ্ আহমেদ প্রামাণিক, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব উদ্দিন, আওয়ামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews