1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 3:15 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ কীভাবে ব্যবহৃত হবে?

  • আপডেট টাইম : Sunday, February 20, 2022
  • 508

বাংলা ফটো নিউজ : ‘জয় বাংলা’ স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। রোববার বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি সব অনুষ্ঠানে এই স্লোগান ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকের পর সাংবাদিকদের এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ২০২০ সালে হাইকোর্টের একটা রায় আছে, সেখানে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করা এবং সিদ্ধান্ত কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সে কারণে আজ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতির ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রচার করতে হবে।

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ কীভাবে ব্যবহৃত হবে, কোথায় বাধ্যতামূলকভাবে এটি বলতে হবে, সে বিষয়েও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি জানান, সব সাংবিধানিক পদধারী ব্যক্তি, রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে এ স্লোগান দেবেন।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ধরণের সভা-সেমিনার শেষে ‘জয় বাংলা’ বলতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতেও ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন। ২০২০ সালে হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার নির্দেশনা দেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews