বাংলা ফটো নিউজ : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার ধামরাইয়ে এক শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। সোমবার রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষকের নাম লুৎফর রহমান। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষক।
পুলিশ জানায়, চন্দ্রপাড়া এলাকার শিক্ষক লুৎফর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো আলী আহম্মেদ নামের এক ব্যক্তি। এর জের ধরে সোমবার রাতে আলী আহম্মেদ সন্ত্রাসীদের নিয়ে ওই শিক্ষকের বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে মৃত ভেবে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ওই শিক্ষককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় ওই শিক্ষকের পরিবার আট জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে ধামরাই থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল জলিল বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply