বাংলা ফটো নিউজ : সাভারে আকাশী নামের (২২) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এর আগে গত দুই দিনে সাভার থেকে ছয় জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছয় জনের মধ্যে দুর্বৃত্তরা এক জনকে গলা কেটে হত্যা করে আর বাকি পাঁচ জনই আত্মহত্যা করেছে। বিশেষজ্ঞরা বলছে, সাভার ও আশুলিয়ায় আত্মহত্যার প্রবণতা বেড়েছে অনেক এবং মানসিক সমস্যাসহ বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যার পথ বেচে নিচ্ছে।
পুলিশ জানায়, রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকার নিজ ভাড়া ঘরে গৃহবধু আকাশী খাতুনকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বামী পোশাক শ্রমিক আনোয়ার হোসেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।ওই গৃহবধুর বাড়ি নোয়াখালি জেলায় বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই সৈকত বলেন, ওই গৃহবধু আত্মহত্যা করেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply