বাংলা ফটো নিউজ : ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমদের ভাই সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তযোদ্ধা সোহরাব হোসেনের বাড়িতে বুধবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ৭-৮ জনের মুখোশধারী ডাকাতদল বাড়ির লোকজনদের জিম্মি করে নগদ টাকা কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়েছে। তবে ডাকাতরা ওই বাড়িতে কিভাবে প্রবেশ করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাড়ির মালিক মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন ও তার স্ত্রী রৌশনারা হোসেন জানান, রাত ৩ টার দিকে মুখোশধারী ডাকাতরা আমাকে ও আমার স্ত্রীকে ঢেকে উঠায়। পরে আমাদেরকে চাপাতি লোহার রড ও চাকু দিয়ে জিম্মি করে চাবি ছিনিয়ে নিয়ে যায়। পরে ৪ টি রুমের সকল জিনিস পত্র খুলে স্বর্ণ ও নগদ টাকা সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে। পরে ৯৯৯ ফোন দেয়ার পর থানার ওসি আমার বাড়িতে পরিদর্শনে আসেন। তবে ডাকাতেরা কিভাবে ঘরে ঢুকেছে তা বলতে পারেনি।
এবিষয়ে ধামরাই থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ডাকাতদের সনাক্তের চেষ্টা চলছে। এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply