1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:41 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষন মামলা

  • আপডেট টাইম : Thursday, February 24, 2022
  • 663

বাংলা ফটো নিউজ : সাভারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে সাভার মডেল থানায় সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।

 

পুলিশ জানায়, সাভারের ইমান্দিপুর এলাকার চৌদ্দ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলো সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। পরে ওই কিশোরী সোহেল রানাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করার অস্বীকৃতি জানায়। পরে বুধবার রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই কিশোরীর মা রানী বেগম বাদী হয়ে সোহেল রানাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

মামলা হওয়ার পরই সোহেল রানা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছে। অন্যদিকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews