1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 11:40 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

চাঁদপুরে লরিচাপায় এক বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম : Tuesday, March 1, 2022
  • 362
Deadbody

অনলাইন ডেস্ক :
চাঁদপুরে তেলবাহী লরিচাপায় শীতল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ১০নং চৌধুরী ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তেলবাহী লরিটি জব্দ করেছে পুলিশ।

নিহত শীতল চক্রবর্তী চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার বাসিন্দা। তিনি পান বিক্রেতা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মেঘনা ওয়েল ডিপো থেকে লরিটি তেল নিয়ে জোড়পুকুর পাড় এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় নিহত শীতল চক্রবর্তী তার ছোট ভাই অমর চক্রবর্তীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন। তিনি ওই এলাকার চার রাস্তার মোড়ে পৌঁছালে হঠাৎ চালক লরিটি পেছন থেকে শীতল চক্রবর্তীর ওপরে তুলে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তৎক্ষণাৎ স্থানীয়রা বিষয়টি টের পেয়ে লরিটি আটকে রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews