1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 11:39 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ডাকাতির গরু দিয়ে আশুলিয়ায় খামার, ৪১ গরু উদ্ধার

  • আপডেট টাইম : Tuesday, March 1, 2022
  • 454

বাংলা ফটো নিউজ : দেশের বিভিন্ন স্থান থেকে গরু ডাকাতি করে সাভারের আশুলিয়ায় খামার দিয়েছেন মরণ দাস ওরফে সুমন ওরফে তাপস নামে এক ব্যক্তি। সেই সঙ্গে একটি ডাকাত দল তৈরি করেছেন তিনি। ডাকাতির গরু খামারে রেখে বিক্রি করতেন তিনি।

সোমবার অভিযান চালিয়ে খামার মালিক ও ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় ডাকাতির ৪১ গরু উদ্ধার ও গরু বিক্রির টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০১ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানার পাইশানা এলাকার মৃত পানু চানু বাদ্যকরের ছেলে খামারের মালিক মরণ দাস ওরফে সুমন (৩৫), কাউনিয়া থানার নিজপাড়া এলাকার ফজলুল হকের ছেলে আসাদুজ্জামান বাবু (৩০), মানিকগঞ্জের দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারিপাড়া এলাকার সুকচান মোল্লার ছেলে শহিদুল ইসলাম (৪০), বগুড়ার ধনুট থানার বামননগর এলাকার মৃত রাজিব জামানের ছেলে আব্দুল মালেক (৪০), টাঙ্গাইলের মির্জাপুর থানার বাগুটিয়া এলাকার মৃত প্রদীপ রাজবংশীর ছেলে দুর্জয় রাজবংশী (২৮), আগুলিয়ার চাকোলগ্রাম এলাকার আব্দুল করিম সর্দারের ছেলে আল আমিন (২৯)। গ্রেফতারকৃতরা গাজীপুর মহানগরের কাশিমপুর. বাংলাবাজার ও ঢাকার আশুলিয়া এলাকায় বসবাস করতেন।

উপ-পুলিশ কমিশনার জাকির হাসান বলেন, ১৮ ফেব্রুয়ারি বিকালে দিনাজপুরের আমবাড়ি হাট থেকে সাতটি গাভি, দুটি বকনা বাছুর ও পাঁচটি ষাঁড়সহ ১৪টি গরু কিনে ট্রাকে ফিরছিলেন কুমিল্লার ব্যবসায়ী ছাদেক ও তার ছেলে রাকিব। রাত দেড়টার দিকে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের কাশিমপুর থানার মোজারমিল এলাকায় একটি মাইক্রোবাস এসে গরুবাহী ট্রাকের গতিরোধ করে। সঙ্গে সঙ্গে সাত-আট জন যুবক মাইক্রোবাস থেকে নেমে ছাদেক ও রাকিবের চোখ-মুখ, হাত-পা বেঁধে মাইক্রোবাসে তুলে নেয়। পরে সাভারের গেন্ডা এলাকায় গরুগুলো ডাকাতদের ট্রাকে তুলে নেয়। বাবা-ছেলেকে ফেলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা করেন ছাদেক।

জাকির হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে জিরানী বাজার থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকের সহযোগী রাজ্জাক দৌড়ে পালিয়ে গেলেও খামার মালিক সুমনকে গ্রেফতার করা হয়। সুমন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান আশুলিয়ার দক্ষিণ নাল্লাপপাল্লা গ্রামে তার গরুর খামার আছে। তার খামারে অভিযান চালিয়ে চারটি গাভি, দুটি বকনা বাছুর, ৩৫টি ষাঁড়সহ ৪১টি পশু উদ্ধার করে তদন্তকারী দল। এসব পশু ক্রয়ের কাগজপত্র দেখাতে পারেননি সুমন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মামলার বাদীকে জানানো হলে তিনি চারটি গাভি, দুটি বাছুর এবং পাঁচটি ষাঁড়সহ ১১টি গরু নিজের বলে শনাক্ত করেন। পরে সুমনের বাসায় অভিযান চালিয়ে ডাকাতির গরু বিক্রির এক লাখ ৬১ হাজার ৭৫০ টাকা জব্দ এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। গরুর খামারের ব্যবসার আড়ালে গরু ডাকাতি করে বিক্রি করতেন তারা।

তিনি আরও বলেন, জিএমপির গাছা থানা থেকে চারটি গরু চুরি হয়েছিল আসাদের। খবর পেয়ে সুমনের খামারে গিয়ে দুটি গরু শনাক্ত করেন আসাদ। বাকি গরুগুলোও ডাকাতি করে আনা হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন আসাদ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews