1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 12:25 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

জালে সাড়ে ৭ মণ ওজনের মাছ!

  • আপডেট টাইম : Sunday, April 1, 2018
  • 615

বাংলা ফটো নিউজ : মেঘনা নদীতে জেলেদের জালে সাড়ে ৭ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। ভোলার চরফ্যাশন উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে গত শুক্রবার রাতে মাছটি ধরা পড়ে। আজ রোববার বরিশাল নগরের পোর্ট রোডে এনে মাছটি কেটে ভাগ দিয়ে বিক্রি করা হয়।

বেলা ১১টার দিকে মাছটি কাটা হয়। প্রতি ভাগ মাছ ৫০০ টাকা করে বিক্রি করেন পোর্ট রোডের মাছ ব্যবসায়ী মাসুম ব্যাপারী।

মাছটি কাটার আগে উৎসুক লোকজন নগরের পোর্ট রোডের পাইকারি মাছ বাজারে ভিড় করেন। তার আগে বিশাল আকৃতির মাছটি রং-বেরঙের জরি-ফিতা দিয়ে সাজিয়ে ভ্যানে করে নগরের বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়।

মাছ ব্যবসায়ী মাসুম ব্যাপারী বলেন, মাছটির ওজন প্রায় সাড়ে ৭ মণ। শুক্রবার রাতে চরফ্যাশন উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। কয়েক ঘণ্টা চেষ্টা করে মাছটি কিনারে তোলেন জেলেরা। গতকাল শনিবার মাছটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন জেলেরা। তাঁদের কাছ থেকে তিনি মাছটি কিনে রাখেন।

মাছটি কত টাকায় কিনেছেন, তা জানাননি মাসুম ব্যাপারী।

বরিশাল জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, এই মাছ দৈর্ঘ্যে সর্বোচ্চ ২০০ সেন্টিমিটার পর্যন্ত হয়। মেঘনায় ধরা পড়া মাছটির দৈর্ঘ্য প্রায় ১৬০ সেন্টিমিটার। লেজের দৈর্ঘ্য ৮৫ সেন্টিমিটার।

বরিশাল জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, মাছটি স্থানীয়ভাবে শাপলাপাতা, হাউস, সানকুস, চিত্রা হাউস প্রভৃতি নামে পরিচিত। এই মাছ মূলত উপকূলীয় অগভীর নদী, হ্রদ, শ্বাসমূলীয় বনাঞ্চল ও কখনো কখনো স্বাদু পানিতে পাওয়া যায়।

বিমল চন্দ্র দাস বলেন, এটি সংকটাপন্ন মাছের তালিকাভুক্ত। এই অঞ্চলে এর আগে কখনো এত বড় আকারের মাছ পাওয়ার তথ্য মেলেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews