আবু সায়েম মাস্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাতেন পাটোয়ারী। আজ বুধবার দুপুর একটার দিকে সভাপতি গঠনকল্পে মাদ্রাসার মিলনায়তনে এক সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো. আবুল হাসনাত। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় মো. বাতেন পাটোয়ারীর নাম প্রস্তাব করেন অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির দাতা সদস্য মো. নজরুল ইসলাম সরকার ও সমর্থন করেন অভিভাবক সদস্য মো. জসিম। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে মো. বাতেন পাটোয়ারী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক হোসেন সরকার, মতলব দক্ষিণ থানা পুলিশিং কমিউনিটির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান মুন্সি কাকন, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার ও অত্র মাদ্রাসার সাবেক সভাপতি এম.এ কাইয়ুম কিরন মজুমদার, সদস্য সচিব ও অত্র মাদ্রাসার সুপার মো. আসাদুজ্জামান সহ মাদ্রানা ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ।
Leave a Reply