বাংলা ফটো নিউজ : সাভার উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা রাজাবাড়ি এলাকায় আব্বাস স্পেশালাইজড হাসপাতাল (প্রা.) লিমিটেডের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডা: মো: আব্বাস উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব ও সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি প্রমুখ।
উদ্বোধন শেষে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকতে দেশে চিকিৎসা ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছিলো। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন করেছে।
হাসপাতালটিতে নাক কান গলার চিকিৎসা সেবা দেওয়া হবে রোগীদের। এসময় হাসপাতালটির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
Leave a Reply