বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে অবাধে কাঠ পুড়িয়ে অবৈধ চুল্লিতে কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১৭টি চুল্লি ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার টেটাইল ও গাঁওতারা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুপুরের দিকে টেটাইল গ্রামে মো. নাহিদ রানা ও মো. ইমরানের মালিকানাধীন কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিকেলের দিকে দক্ষিণ গাঁওতারা গ্রামে নুরুল ইসলামের কারখানায়ও অভিযান চালানো হয়। এ সময় সবগুলো কারখানা মাটি খননযন্ত্র (ভেকু) দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এতে ১৭টি চুল্লি ধ্বংস হয়ে যায়।
এছাড়াও একইদিনে বালিয়া ইউনিয়নের টেটাইল এলাকায় অবৈধভাবে বংশী নদী থেকে বালু তোলায় দুটি ড্রেজার জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, বালিয়া ইউনিয়নের চারটি স্থানে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর মারাত্মক পরিবেশ দূষণকারী ১৭ টি চুল্লি বন বিভাগের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে ভেঙে দেয়া হয়েছে।
Leave a Reply