1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 11:40 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

এক ইলিশের দাম ২৪০০ টাকা!

  • আপডেট টাইম : Thursday, March 3, 2022
  • 382

বাংলা ফটো নিউজ : বরগুনায় এক কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২ মার্চ ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছ বাজারে এই সাইজের একাধিক ইলিশ বিক্রি করতে দেখা যায়।

বরগুনা পৌর মাছ বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী সজীব বলেন, ‘বিকেলে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের এক জেলে বড় সাইজের তিনটি ইলিশ মাছ বাজারে নিয়ে আসেন এবং পাইকারী দরে বিক্রি করেন। তার তিনটি ইলিশের মধ্য দুটি ইলিশের ওজন এক কেজি ৬০০ গ্রাম।

পাইকারী মাছ ব্যবসায়ী নান্টু মোল্লা বলেন, ‘ইলিশের নিষেধাজ্ঞা সফলভাবে পালন করায় বরগুনার স্থানীয় নদীগুলোতে বড় বড় ইলিশের সংখ্যা এক সপ্তাহ ধরে বেড়ে গেছে। বাজারে ১ কেজি ৪০০ থেকে শুরু করে ৭০০ গ্রাম ওজনের প্রচুর পরিমাণ ইলিশ বাজারে রয়েছে। ১ কেজি ইলিশ মাছ ১৫০০ থেকে ১৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে, ছোট ইলিশের ক্ষেত্রে ৩০০ থেকে শুরু করে ১২শ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করেছেন স্থানীয় পাইকারী মাছ বিক্রেতারা।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে রাজা ইলিশ ধরা পড়ছে।

তিনি আরও বলেন, গত অভিযানগুলো সফলভাবে পরিচালনা হওয়ায় নদীতে এখন বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews