1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 11:39 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

৩ বছর জেল খাটার ভয়ে ১৬ বছর পাগল বেশ!

  • আপডেট টাইম : Thursday, March 3, 2022
  • 422

বাংলা ফটো নিউজ : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে ১৬ বছর পর নিজাম উদ্দিন (৬৮) নামে তিন বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বুধবার (০২ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার পোলবাসুনদো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিজাম উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার কালামের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে নিজাম নারায়ণগঞ্জের বন্দর থানার একটি মামলায় অভিযুক্ত হন। এরপর ২০০৬ সালে ওই মামলায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকে তিনি জেল খাটার ভয়ে ‘পাগল’ ছদ্মবেশ ধারণ করে নিজেকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা ছেড়ে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন।

পুলিশ আরও জানায়, ওই আসামি পাগল বেশে এতদিন কবিরাজি, তন্ত্র-মন্ত্র ও আধ্যাত্বিক চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি তার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো এলাকায় ‘পাগল’ পরিচয়ে ব্যাপক পরিচিত পান।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিজামকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময় খোঁজ নিয়ে তার অবস্থান জানা সম্ভব হচ্ছিলো না। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি দল চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews