1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : Thursday, March 3, 2022
  • 377

বাংলা ফটো নিউজ : আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা জোন। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া বলেন, আজকের এই অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আমাদের জনবল সংকটের কারণে বিশেষ তদারকির ব্যবস্থা না থাকায় দখলদাররা অতীতের মতোই উচ্ছেদের পর পুনরায় সক্রিয় হয়ে যায়। বিশেষ গুরুত্ব দিয়ে আগামীতে আমরা আনসার বাহিনী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছি। উচ্ছেদের পরে নিয়মিত তদারকির জন্য। সেই সাথে আমাদের সড়ক ও জনপথের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

পুলিশ জানায়, আশুলিয়ার নবীনগর থেকে বাইপাইল মোড় পর্যন্ত প্রভাবশালীরা বিভিন্ন পাকা ও আধাপাকা দোকান নির্মাণ করেছেন। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নির্মাণ করা এসব দোকানপাট ভাড়া দিয়ে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের চন্দ্রাগামী পাশে নবীনগর থেকে বাইপাইল মোড় পর্যন্ত বুলডোজার দিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

অভিযান চলাকালে সড়ক ও জনপথের মানিকগঞ্জ বিভাগের বিভাগীয় প্রকৌশলী আরাফাত সাকলাইন রাফি, নয়ারহাট বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো: নাইমুল ইসলাম, সার্ভেয়ার মো: শহিদুল ইসলামসহ পল্লীবিদ্যুৎ, থানা পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের ২৫-৩০ জন শ্রমিক এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews