বাংলা ফটো নিউজ : সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (৫ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়।
পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল।
বিক্ষোভ সমাবেশে আবু আহমেদ নাসিম পাভেল জানান, আপনারা যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন, আপনাদের এই অপচেষ্টা প্রতিহত করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। আপনারা দেশের মানুষের কল্যাণে রাজনীতি করুন।
পাকিস্তানের এজেন্ট হিসেবে এদেশে কাজ করবেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে ব্যহত করবেন, আমরা তা হতে দিবো না। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সকল সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করতে আমরা মাঠেই আছি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাভার থানা যুবলীগ, আশুলিয়া থানা যুবলীগ এবং সাভার পৌর যুবলীগের সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply