1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:13 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বামনি খাল উদ্ধারে উপজেলা প্রশাসনের অভিযান

  • আপডেট টাইম : Saturday, March 5, 2022
  • 495

বাংলা ফটো নিউজ : সাভারে বেদখল হয়ে যাওয়া ঐতিহ্যবাহী বামনি খাল উদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুরে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, আমরা সাভার উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে বেদখল হয়ে যাওয়া নদী, খাল ও জলাশয়গুলো পুনরুদ্ধারে কাজ করে চলেছি। দখলদার যেই হোক কিংবা যে দলেরই হোক, তাতে কিছু যায় আসে না। সাভারের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং জলাবদ্ধতা দূরীকরণে আমরা অবৈধ দখলদারদের উচ্ছেদ করবো।

 

এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম জানান, শনিবার (৫ মার্চ) সাভার উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়ন এবং বনগাঁও ইউনিয়ন এর মাঝে অবস্থিত বামনি খালের দখল হয়ে যাওয়া অংশ উদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে। খালের এই অংশের অবৈধ দখলদারিত্বের অবসানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews