1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:12 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Monday, March 7, 2022
  • 348

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

 

আলোচনা সভায় অতিথিবৃন্দ ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরপর স্থানীয় শিশু শিল্পীদের অংশগ্রহণসহ উদযাপন উপলক্ষে সন্ধ্যায় ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কনসার্ট অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews